মিরসরাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন সংসদ সদস্য (এমপি) শামসুন্নাহার।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা জামায়াতের আমির নুরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শামসুন্নাহার।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে শামসুন্নাহার এমপি বলেন, লেখাপড়ার পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতার জন্য সীমিত সময় খেলাধুলা করা প্রয়োজন। তবে খেলাধুলা হতে হবে গঠনমূলক ও শৃঙ্খলাপূর্ণ।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে যখন যে বরাদ্দ আসবে, তা যথাযথভাবে সংশ্লিষ্টদের মধ্যে পৌঁছে দেওয়া হবে। মিরসরাইবাসীর সেবা করতে পারেন—এ জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।
মিরসরাইয়ে শিক্ষা প্রতিষ্ঠানে শামসুন্নাহার এমপির ক্রীড়া সামগ্রী বিতরণ
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০৮
[photo_card_and_fontsize]
