ভুমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, বাংলাদেশ হলো একটা গুজবের দেশ। ফেইসবুক লগিং করলে মনে যা আসে তা লেখা যায়। এ আই এর সর্বোচ্য খারাপ ব্যবহার করে মানুষের চরিত্রহনন সহ কিছু লোক কিছু অপরাধী যুক্ত হচ্ছে। এই কারনে তথ্য মন্ত্রনালয় ফ্যাট চেকিং যে ডিপার্টমেন্ট খুলছে তাতে আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সাথে বতর্মানে সামাজিক যে অবক্ষয় ঘটেছে তা রোধ করতে ভুমিকা পালন করবে। বিগত সতের বছরের অনাচারে আমাদের চলচিত্র শিল্প রুগ্ন হয়ে ধংসের দ্বারপ্রান্তে। তিনি আরো বলেছেন বর্তমান সরকার ই কর্মাসের প্রাপ্যতা সহজলভ্য করে তোলায় ফ্রিল্যান্সিং করে বিদেশ থেকে বৈধভাবে রেমিটেন্স দেশে আসছে। তথ্য বিকাশের কারনে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে।
মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আরো বলেছেন “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার পাহাড় ও সমতলের মধ্যকার সব ধরনের বৈষম্য ঘুচিয়ে একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে। এই আধুনিক তথ্য কমপ্লেক্সটি পার্বত্য চট্টগ্রামের তথ্যপ্রযুক্তি, ই-লার্নিং এবং ডিজিটাল সেবার ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন করবে। তিনি আরও বলেন, “পাহাড়ের দুর্গম এলাকার মানুষ যেন সহজে সব ধরনের সরকারি তথ্য ও নাগরিক সেবা লাভ করতে পারেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা শুধু লোকদেখানো প্রকল্প করতে চাই না, বরং টেকসই উন্নয়নের মাধ্যমে এ অঞ্চলের মানুষের স্থায়ী অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে চাই।”
মীর হেলাল বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর) বিকেলে রাঙ্গামাটিতে জেলা আধুনিক তথ্য কমপ্লেক্য্র’র ভিত্তিপ্রস্তর অনুস্টানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আরো বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য চট্টগ্রামের বিষয়ে বিশেষভাবে মনযোগী। প্রধানমন্ত্রী দেখতে চান আমরা শুধু শহরে নয় প্রত্যন্ত এলাকায় গিয়ে মানুষের কি প্রয়োজন সেটা অনুভব করে এবং সমস্যা চিহিুত করে তা কিভাবে সমাধান করা যায়। প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন বিষয়ে তিনটি কমিটি গঠন করেছেন যাতে এ এলাকার যত সমস্যা আছে তা চিহিৃত করে যেন সমাধান করা যায়। আমরা এমনভাবে উন্নয়ন করতে চাই যেন ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করতে পারি।
তথ্য ও মস্প্রসার মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ শাহ আলমের সভাপতিত্বে অনুস্টিত উক্ত অনুস্টানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সাবেক পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটির সাংসদ দীপেন দেওয়ান,রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান সালেহ আহাম্মদ ও রাঙ্গামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই আধুনিক তথ্য কমপ্লেক্সটিতে অত্যাধুনিক আইসিটি ল্যাব, ই-লার্নিং সেন্টার, তথ্য সংগ্রহ ও সংরক্ষণাগার এবং স্থানীয় সাংবাদিকদের জন্য একটি আধুনিক প্রেস কর্নার থাকবে, যা এই অঞ্চলের সামগ্রিক তথ্যপ্রবাহকে আরও গতিশীল করবে।
প্রেরিত ছবির ক্যাপশনঃ রাঙ্গামাটিতে তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভুমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
