চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপির প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। আজ শনিবার বিকাল ৪টায় মিরসরাইয়ের বারইয়ারহাট ট্রাফিক মোড় চত্বরে এ জনসভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আয়োজকরা জানান, ধানের শীষ প্রতীকের পক্ষে জনসমর্থন আদায় ও নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এ জনসভার আয়োজন করা হয়েছে।
এতে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
