back to top

প্রতি ভোটে সময় লাগছে প্রায় দুই মিনিট

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৩:১৬
[photo_card_and_fontsize]

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হওয়ায় প্রতি ভোটারের ভোট দিতে সময় লাগছে প্রায় দুই মিনিট। বৃহস্পতিবার সাড়ে সাতটায় শুরু হওয়া ভোটগ্রহণে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া), চট্টগ্রাম ৮ (চান্দগাঁও-বোয়ালখালী), চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনের ছয়টি কেন্দ্র ঘুরে ভোটার, পোলিং এজেন্ট ও প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

চট্টগ্রাম-৯ আঞ্চলিক লোকপ্রশাসন অধিদপ্তর কেন্দ্রের একটি বুথে সকাল ৯টা পর্যন্ত ২৫৪টি ভোট পড়তে দেখা যায়। ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার কেবিএম মোস্তফা জামান  জানান, একজন ভোটার ভোট দিতে গড়ে দেড় থেকে দুই মিনিট সময় নিচ্ছেন। বয়স্ক ভোটারদের ক্ষেত্রে সময় কিছুটা বেশি লাগছে।

এই কেন্দ্রে মোট ভোটার প্রায় ২ হাজার ৮৬২ জন এবং বুথ রয়েছে তিনটি। সকাল থেকেই বুথগুলোর সামনে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

প্রিসাইডিং অফিসার বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।