back to top

ওমর শরীফের উদ্যোগে ঘর পেলেন অটোরিকশা চালক

মিরসরাইয়ে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের মানবতা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৫:১৯
[photo_card_and_fontsize]

মিরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের অসহায় সিএনজি অটোরিকশা চালক শেখ ফরিদ খয়রাতি দীর্ঘদিন ধরে স্ত্রী-সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। মাথা গোঁজার মতো একটি বসতঘর না থাকায় চরম কষ্টে দিন কাটছিল তার পরিবারের।

ফরিদ কোনোরকমে সিএনজি অটোরিকশা চালিয়ে সংসার চালালেও নিজের একটি ঘর নির্মাণের সামর্থ্য ছিল না। তার দুরবস্থার কথা জানতে পেরে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সমাজসেবক ওমর শরীফ। তিনি ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।

ইতোমধ্যে নতুন ঘরের ব্যবস্থা সম্পন্ন হওয়ায় খয়রাতি ও তার পরিবার আনন্দ প্রকাশ করেন।

আবেগাপ্লুত হয়ে শেখ ফরিদ খয়রাতি বলেন,
“আমার পরিবার নিয়ে থাকার মতো একটি ঘর ছিল না। আজ আমি অনেক খুশি। যারা আমাকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. রফিকুল কাদের নাছির, ওয়ার্ড সভাপতি মো. জসিম উদ্দিন, বিএনপি নেতা মো. শরীফ উদ্দিন, শাহ আলম, মো. সোরাব উদ্দিন, মো. ইসমাইল, আইনুল কবির সজুন, মো. ওহিদুল ইসলাম, মো. আলী হয়দার ও মো. সাগরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

স্থানীয়রা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা আরও জোরদার করবে।