চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে অধ্যয়নরত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলের আয়োজন করেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়। অনুষ্ঠানে চবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক এবং অন্যান্য সম্পাদকমণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ‘প্রতিবন্ধী শিক্ষার্থীরা আমাদের সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ। তারা হাজারো শিক্ষার্থীর সঙ্গে প্রতিযোগিতা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। আজকের এই আয়োজন শুধু ইফতার নয়—ছাত্রদল তাদের সকল প্রয়োজনে পাশে আছে, সেই বার্তাই আমরা দিতে চেয়েছি।’
