back to top

সংকট উত্তরণে ট্যাক্স ও বিনিয়োগ বাড়াতে হবে: অর্থমন্ত্রী

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:২৪
[photo_card_and_fontsize]

সংকট উত্তরণে ট্যাক্স ও বিনিয়োগ বাড়ানোর কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরীর পতেঙ্গা মেরিন ড্রাইভ এলাকায় প্রস্তাবিত একটি হাসপাতাল নির্মাণের স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, প্রায়োরিটি তো ট্যাক্স বাড়াতে হবে আমাদের। ট্যাক্স বাড়ানোর মাধ্যমে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। দেশের ভেতরে এবং দেশের বাইরে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। এটার মাধ্যমেই একমাত্র আপনি ট্যাক্স বাড়াতে পারবেন।

তিনি আরও বলেন, কর্মসংস্থান সরকারের অন্যতম অগ্রাধিকার। বিনিয়োগ না হলে কর্মসংস্থান কোত্থেকে হবে? এজন্য আমরা জোর দিচ্ছি ইনভেস্টমেন্টের ওপর—দেশি ও বিদেশি উভয় ক্ষেত্রেই। আবারও বলছি, কর্মসংস্থান আমাদের প্রায়োরিটি।

স্বাস্থ্য খাতেও বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, পতেঙ্গা মেরিন ড্রাইভ এলাকায় হাসপাতাল নির্মাণের উদ্যোগ সময়োপযোগী এবং চট্টগ্রামের চিকিৎসা অবকাঠামো উন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, প্রস্তাবিত প্রকল্পের আওতায় একটি বড় হাসপাতালের পাশাপাশি একটি নার্সিং ইনস্টিটিউট এবং মেডিকেল টেকনোলজিস্টদের জন্য পৃথক একটি ইনস্টিটিউট স্থাপন করা হবে।