কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে নিয়ে প্রশংসা করে ফেসবুক একটি পোস্ট করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শাহরিয়ার উদ্দিন ফাহাদ শাখা ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক। শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।
বহিষ্কারাদেশে বলা হয়েছে, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে চবি শাখার যোগাযোগ বিষয়ক সম্পাদক শাহরিয়ার উদ্দিন ফাহাদকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হল।
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি এক ফেসবুক পোস্টে শাহরিয়ার উদ্দিন ফাহাদ লেখেন, দলমত যাই হোক, এইটা অস্বীকার করার সুযোগ নাই যে, দেবিদ্বারের ছেলেরা এখন হাসনাত হইতে চায়। গত ১৭ বছরে আওয়ামী লীগ ক্ষমতায় থেকেও ছোট আলমপুর চৌমুহনীতে কোন অফিস করতে পারে নাই, কিন্তু গত ৭ তারিখ যখন এলাকায় ঢুকে চৌমুহনীতে শাপলাকলির অফিস দেখলাম, ততক্ষণে নিশ্চিত হয়ে গেছিলাম, দেবিদ্বারে হাসনাতের যুগ শুরু হয়েছে। দেখা হবে রাজপথে ইনশাআল্লাহ।
