back to top

ইগনাইট মিরসরাইয়ের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬ ১৭:০৮
[photo_card_and_fontsize]

মিরসরাইয়ের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সামাজিক সংগঠন ‘ইগনাইট মিরসরাই’-এর উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) ২৩ রমজান বিকেল ৩টায় উপজেলার মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইগনাইট মিরসরাইয়ের সভাপতি তৌহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নাজমুল হাসান ও ইঞ্জিনিয়ার কামরুদ্দীন নিশান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, দৈনিক কালের কণ্ঠের মিরসরাই প্রতিনিধি আনোয়ার হোসাইন, মিরসরাই প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আশরাফ উদ্দিন, সাংবাদিক শিহাব উদ্দিন শিবলু এবং ইকবাল হোসাইন জীবন।

এ সময় সংগঠনের কার্যকরী কমিটির মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আরশাদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আইনজীবী মোহাম্মদ শেখ ফরিদ, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান আলভী এবং আইন ও মানবাধিকার সম্পাদক মেহেদী হাসান। এছাড়াও সংগঠনের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের সদস্যবৃন্দ ও মাদ্রাসার শিক্ষকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ইফতারের পূর্বে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে সংগঠনের প্রতিষ্ঠাতা ও নেতৃবৃন্দ শিক্ষার্থীদের সঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে ইফতার ভাগাভাগি করা এবং সামাজিক ভ্রাতৃত্ববোধ জোরদার করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।