back to top

বন্ধু মহল ইসলামী ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬ ০৫:৫৫
[photo_card_and_fontsize]

মিরসরাইয়ে সামাজিক, অরাজনৈতিক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধু মহল ইসলামী ফাউন্ডেশন’-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের পূর্ববর্তী কার্যকরী কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত করে নতুন এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সংগঠনের এক নোটিশে জানানো হয়, নবগঠিত আহ্বায়ক কমিটির মেয়াদ ২৩ মার্চ ২০২৬ থেকে ২২ জুন ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কমিটি সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে।

কমিটিতে মোঃ শাহানুর আলী রুবেলকে
আহ্বায়ক এবং মোঃ মাহমুদুল হাসান (তুহিন) কে
যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জিয়া উদ্দিন (বাবলু)
এবং অর্থ সচিব হিসেবে রয়েছেন মোঃ আবু সুফিয়ান।
এছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মোঃ ফখরুল ইসলাম শিপন, মোঃ জামশেদ আলম
মিলন ও মোঃ মামুনুল ইসলাম।
নোটিশে সংগঠনের উপদেষ্টা মোঃ মুক্তার হোসেন স্বাক্ষর করেন এবং নতুন কমিটির সকল সদস্যকে সংগঠনের কার্যক্রম গতিশীল করার আহ্বান জানান।