মিরসরাই উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের কুতুব ভূঁইয়া বাড়ীর উদ্যোগে মহালংকা উচ্চ বিদ্যালয় মাঠে আতিক মোরশেদ ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ২৩ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও রাজনীতিবিদ আলহাজ্ব লায়ন মো. ছালাহ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজসেবক ও সৌদি আরব প্রবাসীদের সহায়ক হিসেবে পরিচিত নাজিম উদ্দীন ভূঁইয়া, মো. রাসেদ (সি.এ), প্রভাষক জিয়া উদ্দীন বাবলু, ইঞ্জিনিয়ার রিয়াদ, মো. নাছির উদ্দীন, মো. নুরুল মোস্তফা এবং মো. হানিফ ভূঁইয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাড়বকুণ্ড দল এবং রানার্সআপ হয় ডেলিপাড়া দল। খেলাটি ঘিরে স্থানীয় দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
মিরসরাইয়ে আতিক মোরশেদ ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬ ১২:৪১
[photo_card_and_fontsize]
