back to top

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মিরসরাই উপজেলা জামায়াতের দোয়া ও আলোচনা সভা

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬ ১২:৪৮
[photo_card_and_fontsize]

বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে মিরসরাই লতিফিয়া আলীয় মাদ্রাসা মিলনায়তনে  উপজেলা জামায়াতের আমীর মোঃ নুরুল কবির এর সভাপতিত্বে বক্তব্য রাখেন  সেক্রেটারি মাওলানা আনোয়ার উল্লাহ আল মামুন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন সভাপতি হাফেজ মুহাম্মদ ইকরাম,১৩ নং মায়ানী ইউনিয়ন সভাপতি মোঃ সাহাব উদ্দিন, মিরসরাই পৌর সভা আমীর মোঃ শিহাব উদ্দিন, উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি মোঃ শফিকুল আলম সিকদার, উপজেলা জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন।

উপজেলা আমীর সভাপতির বক্তব্যে বলেন, স্বাধীনতা আজো আমরা অর্জন করতে পারি নাই,,শাসক গোষ্ঠী বারবার ক্ষমতার অপব্যবহার করে আধিপত্যবাদ কে আসকারা দিয়েছেন। এতে করে স্বাধীনতা বারবার আগ্ৰাসনের স্বীকার হয়েছে।

তাই আজ সময়ের দাবী স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য জাতীয় ঐক্য অপরিহার্য। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন তিনি।