back to top

টেকেরহাটে বিশাল বলি খেলা:: বিশেষ আকর্ষণ জব্বারের বলি খেলার চ্যাম্পিয়ন বাঘা শরিফ

৪ এপ্রিল খেলায় ১০১টি পুরস্কার। প্রথম পুরস্কার মোটরসাইকেল

প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৬ ০৫:৩০
[photo_card_and_fontsize]

চট্টগ্রামের মিরসরাই উপজেলার টেকেরহাট এলাকায় যুব সমাজের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এক বিশাল বালি খেলার আয়োজন করা হয়েছে।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (৪ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিট থেকে টেকেরহাট খেলার মাঠে এ প্রতিযোগিতা শুরু হবে। এতে স্থানীয় ও বিভিন্ন এলাকার শক্তিশালী বলিরা অংশ নেবেন। খেলায় উপস্থিত থাকবেন জব্বারের বলি খেলার চ্যাম্পিয়ন বাঘা শরিফ।


প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বলিদের মধ্যে থাকছেন ফারুক বলি, কামরুল বলি ও বনাই বলি।
এবারের বালি খেলায় আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। প্রথম পুরস্কার হিসেবে থাকবে একটি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার ফ্রিজ এবং তৃতীয় পুরস্কার বাইসাইকেল। এছাড়া মোট ১০১টি আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
টেকেরহাট যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ বালি খেলা ঘিরে এলাকায় ইতোমধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আয়োজকদের পক্ষে আবদুল্লাহ আল নোমান  সকলকে উপস্থিত থেকে খেলা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।