back to top

মিরসরাইয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত

বর্তমান বিশ্বে সত্য ও মানবতার বিরুদ্ধে বিভিন্ন মতবাদ ও স্বৈর রাজনীতির আগ্রাসনে মানুষের জীবন, ধর্ম, রাষ্ট্র ও মৌলিক অধিকার হুমকির মুখে পড়েছে

প্রকাশিত: ০৪ এপ্রিল, ২০২৬ ০৯:২১
[photo_card_and_fontsize]

মিরসরাইয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।


অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান বিশ্বে সত্য ও মানবতার বিরুদ্ধে বিভিন্ন মতবাদ ও স্বৈর রাজনীতির আগ্রাসনে মানুষের জীবন, ধর্ম, রাষ্ট্র ও মৌলিক অধিকার হুমকির মুখে পড়েছে। এসব সংকট থেকে উত্তরণে মানবতার ভিত্তিতে রাজনীতি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।


আল্লামা ইমাম হায়াত আরও বলেন, ধর্মের অপব্যাখ্যা কিংবা বস্তুবাদী সংকীর্ণ জাতীয়তাবাদের মাধ্যমে সমাজে বিভেদ, বৈষম্য ও সহিংসতা সৃষ্টি হচ্ছে। এর ফলে মানবিক মূল্যবোধ ধ্বংস হচ্ছে এবং মানুষে মানুষে বিরোধ বাড়ছে।
তিনি দাবি করেন, মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এমন একটি রাজনৈতিক ধারা প্রয়োজন, যেখানে সকল মানুষের সমান অধিকার, নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত হবে। এ লক্ষ্য অর্জনে ইনসানিয়াত বিপ্লব কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।উ

উক্ত সমাবেশ উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লবের কো-চেয়ারম্যান ফাতেহা হায়াত, আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজ, আল্লামা আবরার চিশতি, আল্লামা রেজাউল কাওসার সহ মিরসরাই উপজেলার আহ্বায়ক রেজাউল করিম সহ স্থানীয় নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন এবং সংগঠনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে চান। সভা শেষে পারস্পরিক সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।