“আর্থিক সাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মিরসরাইয়ে ন্যাশনাল ব্যাংক পিএলসি’র উদ্যোগে আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল ২০২৬) ন্যাশনাল ব্যাংক পিএলসি মিরসরাই শাখায় আয়োজিত এ কর্মশালায় মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ব্যাংকের গ্রাহক ও স্থানীয় শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের মিরসরাই শাখার এভিপি ও শাখা ব্যবস্থাপক মুহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বলেন, আধুনিক যুগে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনের গুরুত্ব অপরিসীম। নিরাপদ লেনদেন ব্যবস্থা গড়ে তুলতে সকলকে আর্থিকভাবে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
কর্মশালায় ডিজিটাল ব্যাংকিং, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এবং ক্যাশলেস লেনদেনের বিভিন্ন দিক তুলে ধরে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা জানান, আর্থিক সাক্ষরতা বাড়ানোর মাধ্যমে সাধারণ মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনা সম্ভব হবে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মিরসরাইয়ে ন্যাশনাল ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশিত: ০৬ এপ্রিল, ২০২৬ ১০:২৯
[photo_card_and_fontsize]
