back to top

মিরসরাইয়ে কমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বাদশা মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৬ ১২:২৮
[photo_card_and_fontsize]

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৪নং হাইতকান্দি ইউনিয়নের কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব বাদশা মিয়া সওদাগরের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু গোস্ট বিহারী পাল এবং সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক নাজমুল আবেদীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, শিক্ষক ও সাবেক অতিরিক্ত সচিব আলহাজ্ব নুরুল আলম নিজামী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাক্তন ছাত্র আলহাজ্ব অধ্যাপক শাহ আলম ও অধ্যাপক গিয়াস উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতার নাতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব লায়ন মোঃ ছালাহ উদ্দীন। তিনি বলেন, “প্রতিষ্ঠাতা বাদশা মিয়া সওদাগর এই অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য যে অবদান রেখেছেন, তা আজও স্মরণীয় হয়ে আছে। তাঁর আদর্শ অনুসরণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসমাইল হোসেন, মোঃ নুরুল আলম নিজামী ও মোঃ মাইন উদ্দীন চৌধুরী। এতে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সবশেষে হেড মাওলানা মোশাররফ আলী মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠাতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।