back to top

মিরসরাইয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে অভিযান

প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৬ ১৩:০৭
[photo_card_and_fontsize]

চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ফেনী নদী সংলগ্ন মোল্লার ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ মঙ্গলবার (০৭ এপ্রিল) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পশ্চিম অলিনগরের ফেনী নদী তীরবর্তী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত বিভিন্ন পয়েন্টে স্থাপিত ৫টি শ্যালো মেশিন ধ্বংস করা হয় এবং প্রায় ১ হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়। একইসঙ্গে বালু উত্তোলনের অন্যান্য অবকাঠামো অপসারণ করা হয়। অভিযান চলাকালে ফেনী নদী সংলগ্ন ১০টি পৃথক পয়েন্ট (স্তুপ) থেকে আনুমানিক ১ লাখ ৪৬ হাজার ২২৯ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

এ সময় করেরহাট ইউনিয়ন ভূমি অফিস (ইউএলও), জোরারগঞ্জ থানা পুলিশের একটি টিম এবং অলিনগর বিজিবির সদস্যরা অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত