চট্টগ্রাম AOTS এলুমনি সোসাইটি (CAAS)-এর ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কামরুল হাসান এফসিএ।
গত ৪ এপ্রিল প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। একই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এ.আর.এম. শামীম উদ্দিন।
নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাইফউদ্দিন আহমেদ এবং নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন মোহাম্মদ ফেরোজ শাহ ও ইঞ্জিনিয়ার মো. কামালুর রহমান।
কমিটি ঘোষণার পর থেকেই বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও বিশিষ্টজনরা নবনির্বাচিত সাধারণ সম্পাদক কামরুল হাসান এফসিএ-কে অভিনন্দন জানাচ্ছেন।
বেসরকারি উন্নয়ন সংস্থা OPCA-এর সেক্রেটারি জেনারেল মোঃ আলমগীর এক শুভেচ্ছা বার্তায় বলেন, “এই প্রাপ্য অর্জন তার নিষ্ঠা, নেতৃত্বগুণ এবং পেশাগত উৎকর্ষতার প্রতিফলন। তার দক্ষ নেতৃত্বে CAAS আরও শক্তিশালী হবে এবং টেকসই অংশীদারিত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এছাড়া ক্লিফটন গ্রুপের পরিচালক ও সিইও এমডি এম মহিউদ্দিন চৌধুরী, কর্নেল হারুন রশীদ, গবেষক ওসমান গনি এনু, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের মহিলা সম্পাদক ও সমাজকর্মী রুহী মোস্তফা, গবেষণা প্রতিষ্ঠান নয়া দালানের চেয়ারম্যান মুজাহিদুল ইসলামসহ জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, AOTS (Association for Overseas Technical Cooperation and Sustainable Partnerships) একটি জাপানভিত্তিক প্রতিষ্ঠান, যা ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয়। মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই সংগঠনটির মূল লক্ষ্য। এর প্রতিপাদ্য—‘মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বিশ্বকে সংযুক্ত করা’।
