back to top

চট্টগ্রামে অবৈধভাবে মজুত দেড় হাজার লিটার তেল উদ্ধার

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬ ১৩:৩৫
[photo_card_and_fontsize]

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে অধিক দামে বিক্রির দায়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১০ এপ্রিল) রাত ১০ টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন।

অভিযানে সাঈদ অটোমোবাইলস নামে একটি প্রতিষ্ঠান থেকে মজুদ রাখা ১ হাজার ৭৫০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। পরে এসব তেল পার্শ্ববর্তী একটি পেট্রোলপাম্পে সরকারি নির্ধারিত দামে বিক্রি করে দেওয়া হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তেল মজুত ও অধিক দামে বিক্রির সত্যতা পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে সেনাবাহিনী, র‍্যাব এবং কর্ণফুলী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।