back to top

মঘাদিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬ ০১:৩১
[photo_card_and_fontsize]

মিরসরাই উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় বালক বিভাগে আবুতোরাব এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্স আপ হয় আঞ্জুমান নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে বালিকা বিভাগে গাজীটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হয় জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও ১১নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও ইউনিয়ন জাসাসের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার জে এ চৌধুরী তপু, ১৩নং মায়ানী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন তৌহিদ এবং ১১নং মঘাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নাজিম উদ্দিন ভূইয়া।
এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন আঞ্জুমান নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরের সাফা, জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরের নবী, মঘাদিয়া এনসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহিনুর আক্তার, আবুতোরাব এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনুর রশিদ, বদি উল্লাহ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমেন কর্মকার, গাজীটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ূন মোর্শেদ চৌধুরী এবং তিনঘরিয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামসহ সহকারী শিক্ষকবৃন্দ।
খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও অভিভাবকদের উপস্থিতিতে টুর্নামেন্টটি প্রাণবন্ত হয়ে ওঠে।