back to top

হরমুজ প্রণালীতে দুটি ভারতীয় জাহাজে গুলি

ইরানের রাষ্ট্রদূতকে তলব দিল্লির

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬ ০২:২৪
[photo_card_and_fontsize]

হরমুজ প্রণালিতে ভারতের পতাকাবাহী দুটি জাহাজে গুলিবর্ষণ করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গানবোট। শনিবার ওমান সাগরের উত্তর-পূর্ব দিকে এই হামলার ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের জবাবে ইরান পুনরায় হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেয়ার পর এই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে ইরানের রাষ্ট্রদূতকে তলব করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

নৌযান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘মেরিন ট্রাফিক’ ও সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বিবিসি ও রয়টার্স বরাত দিয়ে ভারতীয় এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

আক্রান্ত জাহাজ দুটির একটি হলো কার্গো জাহাজ ‘জেএজি অর্ণব’ এবং অন্যটি তেলবাহী বড় ট্যাংকার ‘সানমার হেরাল্ড’। প্রাপ্ত তথ্য অনুযায়ী, লারক দ্বীপ পার হওয়ার পর ইরানি গানবোটগুলো জাহাজ দুটিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে এবং গতিপথ পরিবর্তনের নির্দেশ দেয়। প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে জাহাজ দুটি তাৎক্ষণিক ইউ-টার্ন নিয়ে নিরাপদ দূরত্বে ফিরে আসে। এই ঘটনায় কোনো ক্রু আহত হননি বলে জানানো হয়েছে।

ব্রিটিশ নৌ-নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, ওমান থেকে ২০ নটিক্যাল মাইল দূরে এই ঘটনা ঘটেছে। ট্র্যাকিং ডাটা অনুযায়ী, ‘সানমার হেরাল্ড’ ট্যাংকারটি সম্ভবত ইরাক থেকে পূর্ণমাত্রায় জ্বালানি তেল নিয়ে ফিরছিল।