back to top

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী নলা কাশেম গ্রেপ্তার

র‌্যাব কর্মকর্তা খুন

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬ ০৪:৩৬
[photo_card_and_fontsize]

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী আবুল কাশেম ওরফে ‘নলা কাশেম’কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে খুন, ধর্ষণসহ ১৫টি মামলা রয়েছে। এ ছাড়া তিনি জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে নিহত র‌্যাবের উপ-সহকারী পরিচালক-ডিএডি (নায়েব সুবেদার) মোতালেব হোসেন ভূঁইয়া হত্যা মামলার আসামি। বুধবার দিবাগত রাতে একটি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ কাসেমকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, দীর্ঘদিনের প্রচেষ্টায় ‘ক্রাইম জোন’ হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা হয়েছিল। তবে সম্প্রতি নলা কাশেমের নেতৃত্বে একটি সশস্ত্র চক্র পুনরায় ওই এলাকায় আধিপত্য বিস্তার ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছিল।

সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা সংগঠিত হামলার প্রস্তুতি নিলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত তাদের আস্তানা ঘিরে ফেলেন। একপর্যায়ে সাঁড়াশি অভিযানে নলা কাশেমকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে তার সহযোগীরা অন্ধকার ও জঙ্গলের সুযোগ নিয়ে পালিয়ে যায়।