back to top

চার ধাপেও পূরণ হয়নি চুয়েটের আসন

এখনো ফাঁকা ২৩ আসন

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬ ১৫:৫৫
[photo_card_and_fontsize]

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে এখনো ২৩টি আসন ফাঁকা থাকায় পঞ্চম পর্যায়ের ভর্তি কার্যক্রমের সময়সূচি প্রকাশ করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩ মে এ পর্যায়ের কার্যক্রম শুরু হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকৌশল বিভাগ ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মেধাক্রম ৩৫০১ থেকে ৪০০০ পর্যন্ত শিক্ষার্থীদের এবং স্থাপত্য বিভাগের জন্য ১৩১ থেকে ১৩৫ মেধাক্রমধারীদের ডাকা হয়েছে। এর আগে ২৩ জানুয়ারি প্রথম মেধাতালিকা প্রকাশ এবং ২৫ ফেব্রুয়ারি প্রথম পর্যায়ের ভর্তি শুরু হয়। চারটি ধাপ শেষে এখনও আসন শূন্য থাকায় নতুন এই ধাপ চালু করা হয়েছে।

৩ মে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কেন্দ্রীয় মিলনায়তনে সনদ যাচাই ও স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের রক্তের গ্রুপ পরীক্ষার রিপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। ৪ মে থেকে মূল ভর্তি কার্যক্রম শুরু হবে এবং নির্ধারিত ১৮ হাজার ৫০০ টাকা ব্যাংকে জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে।

ভর্তির জন্য এসএসসি ও এইচএসসি সনদ, ট্রান্সক্রিপ্ট, রেজিস্ট্রেশন কার্ড, প্রশংসাপত্র, ছবি ও প্রবেশপত্র জমা দিতে হবে।