back to top

চট্টগ্রামে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬ ১৪:৫৭
[photo_card_and_fontsize]

চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় এক চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মারমা সম্প্রদায়ের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার নগরীর ব্যারিস্টার কলেজ এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী তরুণী খাগড়াছড়ির রামগড় উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি চট্টগ্রামের একটি পোশাক চাকরি করেন এবং ইপিজেড থানাধীন ব্যারিস্টার কলেজ এলাকার একটি বাসায় ভাড়া থাকেন।

গ্রেপ্তাররা হলেন- আপ্রুমং মারমা, থুয়াইচিং মারমা, ওথাইইনু মারমা ও ওকরাইজা মারমা। এরা সবাই রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, গত ১০ এপ্রিল চিকিৎসার জন্য ফেনী থেকে তার এক পরিচিত নারী চট্টগ্রামে এসে ওই বাসায় ওঠেন। পরে একই বাসায় থাকা আরেক নারীর মাধ্যমে অভিযুক্তদের ডেকে আনা হয়। একপর্যায়ে ১৯ এপ্রিল রাতে কৌশলে ভুক্তভোগীকে ব্যারিস্টার কলেজ রোড এলাকার একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে জোরপূর্বক অনৈতিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য চাপ দেয়া হয়। এক পর্যায়ে অভিযুক্তরা তাকে পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ইপিজেড থানার ওসি আতিকুর রহমান বলেন, ঘটনার পর শুক্রবার ভুক্তভোগী ইপিজেড থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।