back to top

চট্টগ্রাম অঞ্চলে সাইবার নিরাপত্তা অলিম্পিয়াডে প্রথম নিহান আলম

প্রকাশিত: ১৬ মে, ২০২৬ ১১:৫৭
[photo_card_and_fontsize]

জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ও সাইবার নিরাপত্তা অলিম্পিয়াড-২০২৬–এ সাইবার নিরাপত্তা সিনিয়র গ্রুপে চট্টগ্রাম অঞ্চলে প্রথম স্থান অর্জন করেছে মিরসরাইয়ের শিক্ষার্থী নিহান আলম।

শনিবার (১৬ মে) সকালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কনফারেন্স রুমে অনুষ্ঠিত আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় এ সাফল্য অর্জন করে সে। বিজয়ী হিসেবে তাকে ‘Safer Internet Day 2026 Quiz Competition, Senior Category, 1st Place (Regional Level)’ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

নিহান আলম মিরসরাইয়ের মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। ছোটবেলা থেকেই মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত নিহান পঞ্চম ও অষ্টম শ্রেণিতে সরকারি বৃত্তি লাভ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

নিহান মিরসরাই প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক নুরুল আলম এবং জিন্নাত আরা বেগমের সন্তান।

সন্তানের এ অর্জনে আনন্দ প্রকাশ করে নুরুল আলম বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দীনসহসব শিক্ষক এবং গৃহশিক্ষক সাইফুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি নিহান আলমের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।