back to top

সুফিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আমিনুল ইসলাম তৌহিদ

প্রকাশিত: ২১ মে, ২০২৬ ১৫:৪৩
[photo_card_and_fontsize]

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুমোদনে সুফিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম তৌহিদ। সম্প্রতি বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল মনসুর স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় প্রতিক্রিয়ায় আমিনুল ইসলাম তৌহিদ বলেন, “চট্টগ্রাম শিক্ষা বোর্ড আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা যথাযথভাবে পালনের চেষ্টা করবো। বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা হবে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”

তিনি বলেন, “বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের লেখাপড়ার মান বৃদ্ধি, সহশিক্ষা কার্যক্রম জোরদার এবং ঝরে পড়া রোধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক শিক্ষার প্রতিও গুরুত্ব দেওয়া হবে।”

আমিনুল ইসলাম তৌহিদ শিক্ষা বোর্ড সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে সুফিয়া মাধ্যমিক বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা থাকবে।”

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অনুমোদিত এডহক কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন জাবের আহমদ ও আরিফ হোসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকার বলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। বোর্ডের পত্র অনুযায়ী, কমিটির মেয়াদ আগামী ৬ মাস।