চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির উদ্যেগে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্ট ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ মে) বিকালে মিঠাছড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম -১ (মিরসরাই) আসনের মাননীয় সংসদ সদস্য নুরুল আমিন এমপি।
খেলার উদ্বোধন করেন ফাহিম বয়লার ইন্জিনিয়ারিং এর ম্যানেজিং ডিরেক্টর ইন্জিঃএকরামুল হক সেলিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামশেদ আলম, মিরসরাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলম, গ্রীণ বিল্ডার্স চান্দগাঁও চট্টগ্রাম এর উদ্যোক্তা মোঃ কামরুজ্জামান রাজু, জয় ইন্জিনিয়ারিং এন্ড ওয়ার্কস এর ম্যানেজিং ডিরেক্টর জাহাঙ্গীর আলম । আরব আমিরাত সমিতির সভাপতি আজিমুল বাহার আজিম, শাহ্ আমানত মেটাল এন্ড ইরেকশন চট্টগ্রামের মোঃ রুহুল আমিন মুকিত প্রমূখ।
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠিতা ও উপদেষ্টা মন্ডলীর সকল নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেনঃ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ রেজাউল করিম এবং যৌথ সঞ্চালনা করেনঃসংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল শামিম এবং সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন।যৌথভাবে খেলা পরিচালনা করেন সংগঠনের ক্রীড়া সম্পাদক সাইফুল ও সহ ক্রীড়া সম্পাদক আবু ছালেক।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রপি তুলে দেন প্রধান অতিথি নুরুল আমিন এমপি।
