মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়ন যুবদলের সভাপতি এরাদুল হকের মমতাময়ী মা নুর জাহান বেগম (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলার ইছাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুন্সী গ্রামের জিয়া উদ্দিন ভুঁইয়া বাড়িতে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মরহুম আবুল বশরের স্ত্রী। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

একই দিন বিকেল ৪টায় নিজ বাড়ির সামনে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক গাজী নিজাম উদ্দীন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, ইছাখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম চৌধুরী, ইছাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনজুল হক মনজু, জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, কাটাছড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, ইছাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ গাজী, সাব্বির হোসেন, মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক নুরুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।
মরহুমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য নুরুল আমিন এমপি, মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী এবং সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
