উত্তর চট্টগ্রামের অন্যতম বাণিজ্যিক প্রাণকেন্দ্র বারইয়ারহাট পৌরসভার মৎস্য আড়তে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন মৎস্য বিপণন প্রতিষ্ঠান ‘আজমপুর ফিশিং’।

মঙ্গলবার (৩০ জুন) পবিত্র মিলাদ, দোয়া মাহফিল ও মেজবানের আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন হযরত মাওলানা গিয়াস উদ্দিন। পরে দেশ, জাতি, ব্যবসার সমৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে দুপুরে জোরারগঞ্জের ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে প্রায় ৭০০ অতিথির সম্মানে মেজবানের আয়োজন করা হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, মৎস্য আড়তের মালিক, মৎস্যচাষি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, আজমপুর ফিশিংয়ের পরিচালক মো. শেখ ফরিদ, ফারুক সওদাগর, মো. সাদেক, কামরান সরোয়ার্দী, কামাল হোসেন, মো. মামুন, কবির হোসেন। আরো উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান বাবুল, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম ভূঁইয়া, ওচমানপুর বিএনপি নেতা মোজাম্মেল হোসেন, জামায়াত নেতা দেলোয়ার হোসেন, বিএনপি নেতা জাহেদ হোসেন বাপ্পি, যুবদল নেতা মোজাম্মেল হোসেন, বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক এমরান হোসেনসহ বিভিন্ন মৎস্য আড়তের মালিক, মৎস্যচাষি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, উত্তর চট্টগ্রামে মৎস্য খাতের সম্প্রসারণ, আধুনিক বিপণন ব্যবস্থা গড়ে তোলা এবং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করতে নতুন এ প্রতিষ্ঠান ইতিবাচক ভূমিকা রাখবে। তারা ‘আজমপুর ফিশিং’-এর সার্বিক সফলতা কামনা করেন এবং প্রতিষ্ঠানটি এলাকার মৎস্য ব্যবসার বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন।
