এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করতে বারইয়ারহাট বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে একটি হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে।
হেল্প ডেস্কের মাধ্যমে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য প্রদান, পরীক্ষা কেন্দ্র খুঁজে পেতে সহযোগিতা এবং তীব্র গরমে স্বস্তি দিতে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। ছাত্রদলের এ মানবিক উদ্যোগকে পরীক্ষার্থী ও অভিভাবকরা ইতিবাচকভাবে গ্রহণ করেন।
বারইয়ারহাট বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম বাদশা বলেন, “মীরসরাইয়ের অভিভাবক নুরুল আমিন এমপি মহোদয় ও বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর নির্দেশনায় এইচএসসি পরীক্ষার্থীদের সহযোগিতার লক্ষ্যে ছাত্রদলের পক্ষ থেকে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারে এবং প্রয়োজনীয় সহায়তা পায়, সে লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।”
তিনি আরও জানান, পরীক্ষাকালীন সময়ে পরীক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী ছাত্রদলের এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
বারইয়ারহাট বিশ্ববিদ্যালয় কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল হেল্প ডেস্কে তথ্যসেবা, বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ
প্রকাশিত: ০২ জুলাই, ২০২৬ ১৫:১০
[photo_card_and_fontsize]
