back to top

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিয়ে তালবাহানা মেনে নেওয়া হবে না’- আলাউদ্দিন সিকদার

প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬ ১৪:১৩
[photo_card_and_fontsize]

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিরসরাই সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৫টায় মিরসরাই সাংবাদিক রিয়াজ চত্বরে মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর মো. আলাউদ্দিন সিকদার।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জাব্বার, সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মো. নুরুল কবির, এনপিপি মিরসরাই উপজেলা আহ্বায়ক আশরাফ উদ্দিন, জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর মাওলানা নুরুল হুদা হামিদী এবং মিরসরাই উপজেলা জামায়াতের সাবেক আমীর নুরুল করিম, মিরসরাই পৌরসভা জামায়াতের আমীর মাস্টার শিহাব উদ্দিন প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আলাউদ্দিন সিকদার বলেন, গুম, খুন ও মানবতাবিরোধী গণহত্যার বিচার দ্রুত কার্যকর করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কোনো ধরনের কালক্ষেপণ মেনে নেওয়া হবে না। একই সঙ্গে তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
সমাবেশ শেষে উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।