back to top

তারেক রহমানের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মিরসরাইয়ে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬ ০৯:৫৩
[photo_card_and_fontsize]

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের মিরসরাই উপজেলার গণকছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিনের নির্দেশনা এবং বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর সার্বিক সহযোগিতায় কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইফতেখার মাহমুদ জিপসন। তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। সবাইকে বেশি বেশি গাছ লাগাতে এবং পরিচর্যা করতে হবে।”
সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফ উদ্দিন। তিনি বলেন, “শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে বিদ্যালয়ে নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যার উদ্যোগ অব্যাহত থাকবে।”
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা অনিতা রানী শর্মা, হাছিনা মমতাজ, সুপর্ণা পোদ্দার, নাজমুল হোসেন, নাহিদা সুলতানা সুইটি, লুৎফা আক্তার, রুমা বানী দাশসহ রাসেল, রুবেল, মুসা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।