চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঝুলন পোল বেণী মাধব উচ্চ বিদ্যালয়ের চার সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম। ১৫ জুলাই ২০২৬ তারিখে শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ অনুমোদন দেওয়া হয়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আদেশে বলা হয়েছে, বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলি পরিচালনার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রবিধানমালা-২০২৪-এর বিধান অনুযায়ী এ অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। অনুমোদনের তারিখ থেকে ছয় (৬) মাস পর্যন্ত কমিটিটি কার্যকর থাকবে।
অনুমোদিত কমিটিতে মোহাম্মদ আবু নোমান সভাপতি, সেলিনা আক্তার শিক্ষক প্রতিনিধি সদস্য, সুলতান আহমেদ সোহেল অভিভাবক প্রতিনিধি সদস্য এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
আদেশে আরও উল্লেখ করা হয়েছে, প্রবিধানমালা-২০২৪ অনুযায়ী অ্যাডহক কমিটি ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করতে পারবে।
নবনিযুক্ত সভাপতি মোহাম্মদ আবু নোমান বলেন, “চট্টগ্রাম শিক্ষা বোর্ড আমাকে যে দায়িত্ব অর্পণ করেছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করব। বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, “বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। শিক্ষা বোর্ডের নির্দেশনা ও সরকারি বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করে দায়িত্ব পালন করব। সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
