বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলা শাখার ষান্মাসিক রুকন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের আমির মো. নুরুল কবিরের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. আনোয়ার উল্লাহ আল মামুনের সঞ্চালনায় স্থানীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ নুরনবী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নুরনবী বলেন, নৈতিক মান ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি করে কাজের গতি আরও বাড়াতে হবে। শপথের মান অক্ষুণ্ন রেখে সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে হবে।
বৈঠকের শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে এর সমাপ্তি ঘোষণা করা হয়।
মীরসরাই উপজেলা জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬ ১২:৩২
[photo_card_and_fontsize]
