চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে বিএনপির এক নেতার ব্যক্তিগত অর্থায়নে সংস্কার করা একটি গ্রামীণ সড়কের উদ্বোধন করেছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় আদর্শ গ্রামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়কটির উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি নুর হোসেন। যৌথভাবে সঞ্চালনা করেন ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোজাম্মেল হোসেন ফরহাদ ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন মারুফ।
জানা গেছে, দক্ষিণ সোনাপাহাড় আদর্শ গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ দূর করতে জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাসুকুল আলম সোহান নিজস্ব অর্থায়নে সড়কটি সংস্কার করেন। সংস্কার কাজ শেষ হলে সংসদ সদস্য নুরুল আমিন গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং আনুষ্ঠানিকভাবে সড়কটির উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুরুল আমিন বলেন, “আপনারা বিএনপি সরকারকে নির্বাচিত করে উন্নয়নের সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনেও এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাসুকুল আলম সোহান, সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া, নিজামউদ্দিন বিএসসি, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদ খান, ইউনিয়ন বিএনপির সদস্য শিপন এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ব্যক্তিগত অর্থায়নে সংস্কার করা গ্রামীণ সড়কের উদ্বোধন করলেন এমপি নুরুল আমিন
প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৬ ১২:২৩
[photo_card_and_fontsize]
