back to top

মিরসরাইয়ে কমফোর্ট হাসপাতালের এক যুগ পূর্তি, দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশিত: ০৮ আগস্ট, ২০২৬ ১১:২৮
[photo_card_and_fontsize]

চট্টগ্রামের মিরসরাইয়ে কমফোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের এক যুগ পূর্তি ৮ আগস্ট। এ উপলক্ষে শনিবার (৮ আগস্ট) হাসপাতাল প্রাঙ্গণে ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে শিশু রোগ, গাইনি ও প্রসূতি, মেডিসিন এবং বাত-ব্যথা, হাড়, জোড়া ও অর্থোপেডিকস বিষয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি ক্যাম্পে আগত রোগীদের জন্য সেদিনের সব প্যাথলজি পরীক্ষায় ৫০ শতাংশ বিশেষ ছাড় দেওয়া হয়।
ক্যাম্পে শিশু রোগ বিশেষজ্ঞ ডা. তাফস চৌধুরী, বাত-ব্যথা, হাড়-জোড়া ও অর্থোপেডিকস বিশেষজ্ঞ ডা. সরোয়ার রশিদ তন্ময়, গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. সুলতানা ইয়াসমিন এবং জেনারেল প্র্যাকটিশনার ডা. শওকত আলী চিকিৎসাসেবা দেন।
শিশু রোগ বিশেষজ্ঞ ডা. তাফস চৌধুরী বলেন, “এক যুগ ধরে কমফোর্ট হাসপাতাল স্থানীয় মানুষের চিকিৎসাসেবায় কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার সুযোগ পেয়েছি। বিশেষ করে শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমি আন্তরিকভাবে কাজ করছি। সকাল থেকে প্রচুর রোগীকে চিকিৎসা দিয়েছি। রাত পর্যন্ত ফ্রি চিকিৎসা চলবে।

হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, “মানুষের ভালোবাসা ও সহযোগিতায় কমফোর্ট হাসপাতাল আজ এক যুগ পূর্ণ করেছে। এই দীর্ঘ পথচলায় রোগী ও এলাকাবাসীর আস্থা আমাদের সবচেয়ে বড় অর্জন। ভবিষ্যতেও মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা কাজ করে যাব।”
নিজাম উদ্দিন আরো জানান , প্রতিষ্ঠার পর থেকে চিকিৎসাসেবার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে অংশ নিয়ে আসছে কমফোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার পরিবার । এক যুগ পূর্তিতে রোগী, স্বজন ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা ।

হাসপাতালের সুপারভাইজার শাহাদাত হোসেন বলেন, “ এক যুগ পূর্তি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের কাছে চিকিৎসাসেবা আরও সহজলভ্য করা। ক্যাম্পে বিভিন্ন বয়সী রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। সকাল থেকে রোগীদের প্রচন্ড ভিড় ফ্রি মেডিকেল ক্যাম্পে । রাত পর্যন্ত রোগী দেখবেন চিকিৎসকরা।

এদিকে উপজেলার গোলকের হাট আল-আমিন মেডিসিন কর্নারের স্বত্বাধিকারী পল্লী চিকিৎসক মো. আশরাফ উদ্দিন জানান, তিনি চারজন শিশু রোগীকে ক্যাম্পে চিকিৎসার জন্য নিয়ে এসেছেন। সবাইকে ডাক্তার দেখানোর পর আনন্দ লাগছে। চিকিৎসকদের আন্তরিকতা, স্টাফদের ভালোবাসা রোগীদের সাথে আসা সবাইকে মুগ্ধ করেছে। আমরা বিভিন্ন সময় রোগী পাঠানোর পর রোগীদের সঠিক রোগ নির্ণয়, চিকিৎসা দিলে আমাদের খুশি হই।
তিনি আরো বলেন, “এ ধরনের বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে শিশু রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।”