back to top

মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

অভিভাবক সমাবেশে পারিবারিক শিক্ষার ওপর গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬ ১৬:৪০
[photo_card_and_fontsize]

চট্টগ্রামের মিরসরাইয়ের মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক রেহানা আক্তার সুমির সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোমিন উদ্দিন, মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তুষার কান্তি দাশ ও নাসির উদ্দিনসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে ফেরদৌস হোসেন বলেন, শিক্ষার্থীদের সত্যিকার দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয়ের শিক্ষার পাশাপাশি পারিবারিক শিক্ষার ওপরও গুরুত্ব দিতে হবে। শিশুর জীবনের প্রাথমিক পর্যায়েই পরিবার থেকে তার শিক্ষার ভিত্তি তৈরি হয়। তাই সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে অভিভাবকদের সচেতন ভূমিকা পালন করতে হবে।
প্রধান শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিন শিক্ষার্থীদের সফলতা অর্জনের পথে বিভিন্ন প্রতিবন্ধকতা এবং তা উত্তরণে করণীয় বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
সমাবেশে বিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত প্রায় ২৬০ জন অভিভাবককে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।