back to top

বারইয়ারহাট পৌর জামায়াতের কর্মী সমাবেশে মেয়র-কাউন্সিলর প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬ ১৬:০৪
[photo_card_and_fontsize]

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত সমাবেশে আগামী স্থানীয় সরকার নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

পৌর আমীর প্রভাষক আবদুল হান্নানের সভাপতিত্বে এবং পৌর সেক্রেটারি নুরউদ্দিন সজীবের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, উত্তর জেলা শুরা সদস্য ও জোরারগঞ্জ থানা আমীর মাওলানা নুরুল হুদা হামিদী, থানা সহকারী সেক্রেটারি আনোয়ার হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

সমাবেশে আগামী স্থানীয় সরকার নির্বাচনে বারইয়ারহাট পৌরসভার মেয়র পদে সাবেক কাউন্সিলর মাওলানা নুরুল হুদা হামিদীর নাম ঘোষণা করা হয়।
এ ছাড়া কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ সামসুদ্দিন, ২ নম্বরে ছিদ্দিকুর রহমান ফরায়েজী, ৩ নম্বরে আবু তাহের, ৪ নম্বরে নিজাম উদ্দিন, ৫ নম্বরে হাজী রেদোয়ান উল্যাহ, ৬ নম্বরে আলমগীর হোসাইন এবং ৯ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ ফারুকের নাম ঘোষণা করা হয়।

৭ ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে বলে সমাবেশে জানানো হয়।
সমাবেশে পৌর শুরা সদস্য ও রুকনসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।