back to top

কাজিরহাট মাদ্রাসায় সীরাতুন্নবী (সা.) প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৫৩
[photo_card_and_fontsize]

কাজিরহাট মাদ্রাসায় সীরাতুন্নবী (সা.) প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠি

মাহে রবিউল আউয়াল উপলক্ষে আল-জামিয়াতুল আরাবিয়া কাছেমুল উলুম কাজিরহাট হিফজখানা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত সীরাতুন্নবী (সা.) প্রতিযোগিতা উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার মাদ্রাসা প্রাঙ্গণে সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার তিনটি বিভাগের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় কুরআন তিলাওয়াত (হাদর ও ক্বিরাআত), হিফজুল হাদীস শরীফ, সীরাতুন্নবী (সা.)-সম্পর্কীয় বক্তৃতা, নাতে রাসুল (সা.) এবং সীরাত কুইজ—এই পাঁচটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজেদের মেধা ও প্রতিভার পরিচয় দেয়।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাদ্রাসার সম্মানিত আসাতেজায়ে কেরাম। পুরস্কার বিতরণের সময় শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়।

এরপর মাদ্রাসার সম্মানিত ওস্তাদগণ রাসুলুল্লাহ (সা.)-এর জীবন, আদর্শ ও সুন্নাহ সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তাঁরা শিক্ষার্থীদের রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ করে জীবন গড়ার আহ্বান জানান।

সবশেষে মাদ্রাসা, শিক্ষক-শিক্ষার্থী, দেশ ও জাতি এবং সমগ্র উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে সীরাতুন্নবী (সা.)-এর এ সুন্দর ও শিক্ষামূলক আয়োজনের সমাপ্তি ঘটে।