বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকাস্থ মীরসরাই জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ঢাকার শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ফোরামের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা এ কে এম জান্নাতুল করিম খোকন, সভাপতি মো. আইয়ুব খান, সিনিয়র সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট সরওয়ার নিজামী, সহ-সভাপতি জিএম কামরুল আলম, মনসুর আহমদ শিফুল, আকরাম হোসেন, আনোয়ার হোসেন ও মানিক।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান রুবেল, মইনুদ্দিন, নওশাদ, ইকবাল হোসেন সোহাগ, মিনহাজ উদ্দিন, অ্যাডভোকেট এমদাদ হোসেন রাসেল, ওয়াহিদুর নবী সেলিম, আবু সুফিয়ান, বেলাল হোসেন, ফরহাদ হোসেন, কামাল উদ্দিন, এরশাদ উল্লাহ, রিয়াদ হোসেন, ফোরকান উল্লাহসহ ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
