চট্টগ্রামের মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথি ও শিক্ষকরা।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. তৈয়ব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দ্য ডেইলি পিপলস-এর সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট সাংবাদিক ওসমান গণী মনসুর এবং কাপ্তাইয়ের কর্ণফুলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিরাজ উদ্দিন।
অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান মেজর মোহাম্মদ মোস্তফা (অব.) উপস্থিত ছিলেন। এছাড়া কলেজের শিক্ষকবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের রসায়ন বিষয়ের প্রভাষক ফোরকান বিন আহমেদ।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে অতিথিরা উচ্চশিক্ষার প্রস্তুতি, নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন। নতুন শিক্ষার্থীদের পদচারণায় কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উল্লেখ্য, মিরসরাই উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের রাজাপুর এলাকায় মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজ প্রতিষ্ঠিত হয়। ২০১৯ সালে প্রতিষ্ঠানটি প্রাতিষ্ঠানিক রূপ পায়। কলেজটির নিজস্ব ভবন, শান্ত পরিবেশ ও দূরের শিক্ষার্থীদের জন্য পরিবহন সুবিধা প্রতিষ্ঠার পর থেকে অত্র অঞ্চলে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ
নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৪৯
[photo_card_and_fontsize]
