back to top

সাতকানিয়ার কাঞ্চনায় ২০০ সনাতন ধর্মাবলম্বীর মাঝে বস্ত্র বিতরণ

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান মঈন উদ্দীন হাসানের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬ ১৮:১৪
[photo_card_and_fontsize]

সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে ‘মাস্টার মোহাম্মদ তাজুল ইসলাম স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে প্রায় ২০০ জন সনাতন ধর্মাবলম্বীর মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব মঈন উদ্দীন হাসান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতেও কাঞ্চনার সর্বস্তরের মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল আরাফাত কিন্ডারগার্টেন কেজি স্কুলের অধ্যক্ষ প্রদীপ পালিত, পশ্চিম গাঠিয়া ডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিশ্বনাথ দাশ, শেল্টার ল্যান্ডমার্ক লিমিটেডের চেয়ারম্যান খন্দকার নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মীর মোহাম্মদ আজিজুর রহমান, পল্লী চিকিৎসক ও জাগরণী সংঘের উপদেষ্টা ডা. রতন চক্রবর্তী, কাঞ্চনা জাগরণী সংঘের উপদেষ্টা পলাশ দাশ (ভুলুক সওদাগর) এবং বাগীশিক কাঞ্চনা ইউনিয়ন সংসদের নির্বাহী সদস্য লক্ষ্মীপদ দাশ।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কাঞ্চনা দুর্গা ও শিব মন্দিরের সভাপতি দীপক দত্ত, বিশিষ্ট ব্যবসায়ী জসীম উদ্দীন, বাগীশিক কাঞ্চনা ইউনিয়ন সংসদের নির্বাহী সদস্য সুমন সরকার, লক্ষ্মীপদ দাশ (সুতার পাড়া)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাগীশিক কাঞ্চনা ইউনিয়ন সংসদের প্রধান উপদেষ্টা সুমন দত্ত।