back to top

‎মিরসরাইয়ে বিএনপির নির্বাচনী পাড়া বৈঠক অনুষ্ঠিত

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:৩১
[photo_card_and_fontsize]

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের পক্ষে পাড়া বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ‎শুক্রবার সন্ধ্যায় মিরসরাই উপজেলার ৭নং কাটাছড়া ইউনিয়ন ৯নং ওয়ার্ডের দক্ষিণ বামনসুন্দর এলাকায় এ পাড়া বৈঠক অনুষ্ঠিত হয়।

‎মিরসরাই উপজেলা কৃষক দলের সদস্য সচিব‎ আবু দাউদের সভাপতিত্বে বৈঠকটি সঞ্চালনা করেন ৭নং কাটাছড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক  মোঃ ওমর ফারুক। ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‎সাবেক উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আলিউল কবির ইকবাল।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক তাহের আহম্মদ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শওকত আকবর সোহাগ, কাটাছড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম মেম্বার ও মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর শরীফ। ‎এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।