back to top

মিরসরাইয়ে বিএনপির প্রার্থীকে সমর্থন বীর মুক্তিযোদ্ধাদের

নুরুল আমিন চেয়ারম্যানের সঙ্গে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৭:২২
[photo_card_and_fontsize]

মিরসরাই উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার লিয়াকত আলী খানের নেতৃত্বে ১৬টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার কমান্ডারসহ বীর মুক্তিযোদ্ধারা বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

আজ শনিবার সকাল ১০টায় বারইয়ারহাট নির্বাচনী কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান। সভায় উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নুরুল আমিন চেয়ারম্যানকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় বক্তব্য রাখেন কাটাছড়া ইউনিয়নের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবুল হোসেন, ৬ নম্বর ইউনিয়নের কমান্ডার ছানা উল্লাহ, ১ নম্বর করেরহাট ইউনিয়নের কমান্ডার আবুল কাশেম, ১৬ নম্বর শাহেরখালী ইউনিয়নের কমান্ডার সেলিম মোল্লা এবং মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. নুর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাস্টার মফিজুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক, বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলমসহ তিন শতাধিক বীর মুক্তিযোদ্ধা।