back to top

শামসুজ্জামান হেলালীর সমর্থনে নারীদের মিছিল

চট্টগ্রাম-১০ আসন

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:৫৫
[photo_card_and_fontsize]

চট্টগ্রাম-১০ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর সমর্থনে বিশাল মহিলা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে অংশগ্রহণকারী নারী স্বতঃস্ফূর্তভাবে দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়মমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। আজ সোমবার মিছিলটি হালিশহর থানার নয়া বাজার থেকে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এসি মসজিদে এসে শেষ হয়।

চট্টগ্রাম-১০ আসনের নির্বাচনে পরিচালিকা উম্মে ফাতেমার সভাপতিত্বে এতে অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় তারা অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।

মিছিল শেষে মহিলা সমাবেশে শামসুজ্জামান হেলালী বলেন, আজকের এই মহিলা সমাবেশ প্রমাণ করে, চট্টগ্রাম-১০ আসনে এলাকার মা-বোনেরা আর নীরব দর্শক থাকতে চান না। তারা একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে সরাসরি অংশ নিতে রাজপথে নেমে এসেছেন। আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাকে নতুন করে সাহস ও প্রেরণা দিয়েছে।

শামসুজ্জামান হেলালী বলেন, মহিলারা সম্মান, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত না হলে সমাজ কখনো এগোতে পারে না। নির্বাচিত হলে আমি কথা দিচ্ছি, এ এলাকায় মহিলাদের বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য, সহিংসতা ও অবিচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে একটি দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।