back to top

বান্দরবানে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৪৬
[photo_card_and_fontsize]

বান্দরবানের আলীকদম উপজেলায় রহিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার ২ নং চৈক্ষ্যং ইউনিয়নের ১ নং ওয়ার্ড  পুরাতন কানামাঝি ঘাট এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

‎নিহত রহিমা বেগম স্থানীয় বাসিন্দা আবু তালেবের স্ত্রী। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে সন্দেহভাজন হিসেবে দুই পুত্রবধূসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

‎নিহতের ছেলে নুরুল আমিন বলেন, আমার মায়ের বয়স ৭০ বছর। তিনি দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে ভুগছিলেন। এ বয়সে তাকে এমন নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটা মেনে নেওয়া যায় না। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

‎স্থানীয় সাবেক ইউপি সদস্য অলিউর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

‎পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির ভেতরে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে আলীকদম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

‎এ বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ জানান, রাত ৯টায় ৯৯৯-এ কল পেয়ে উপজেলার শিবাতলী এলাকা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। তবে সন্দেহজনক দুই পুত্রবধূসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে আনা হয়েছে।