back to top

চট্টগ্রামে আ.লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার ৮ 

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:১৯
[photo_card_and_fontsize]

চট্টগ্রামে ঝটিকা মিছিলের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি ব্যানারও জব্দ করা হয়।

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কোতোয়ালি থানার রাইফেল ক্লাবের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন—মো. তুষার (২০), আব্দুল্লাহ আল নোমান (২০), মো. রাকিব (১৯), ইব্রাহীম হোসেন বাবু (২২), মো. শরীফ হোসেন মুন্না (২০), সৈয়দ হামিদ মিয়াজী (২২), মো. মাসুদুর রহমান (২৪) ও মো. রিয়াজ হোসেন (২০)।

কোতোয়াল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ব্যানার নিয়ে মিছিল বের করলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে একটি ব্যানার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।