back to top

চট্টগ্রামে কাচ্চি ডাইনকে ৩ লাখ টাকা জরিমানা

রান্নাঘরে তেলাপোকা ও ইঁদুরের উৎপাত

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:১১
[photo_card_and_fontsize]

চট্টগ্রাম নগরীর চকবাজারের কাচ্চি ডাইনকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক এ অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানকালে রেস্টুরেন্টটির রান্নাঘর ও কাঁচামাল সংরক্ষণাগারে অস্বাস্থ্যকর পরিবেশের প্রমাণ পাওয়া যায়। এমনকি সেখানে তেলাপোকা ও ইঁদুরের উৎপাত দেখা যায়। রান্নাঘরের মেঝেও ছিল স্যাঁতসেঁতে। এমন পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করা হচ্ছিল, যা মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে জানান সংশ্লিষ্টরা।

এছাড়া ক্রয় রশিদ সংরক্ষণ না করা, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা এবং ‘মাওয়া’ নামের খাদ্যপণ্যে নির্ধারিত নিয়ম অনুসরণ না করে অসম্পূর্ণ লেবেল ব্যবহার করার মতো অনিয়মও ধরা পড়ে।

তথ্যটি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করতে আমরা অভিযান করছি। অভিযানে কাচ্চি ডাইন নামের রেস্টুরেন্টে বিভিন্ন অনিয়ম দেখতে পাই। এসব অনিয়ম ও অপরাধের কারণে প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।