back to top

দুর্ঘটনার পর এমপি নুরুল আমিনকে দেখতে গেলেন জামায়াত নেতারা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:২৫
[photo_card_and_fontsize]

সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. নুরুল আমিনকে দেখতে গেছেন মিরসরাই উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামে তাঁর বাসভবনে গিয়ে তাঁরা সৌজন্য সাক্ষাৎ করেন।

গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী এলাকায় সংসদ সদস্য নুরুল আমিনকে বহনকারী গাড়িটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেলে তিনি ও তাঁর চালক আহত হন। দুর্ঘটনার পর তাঁকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা তিনদিন চিকিৎসা গ্রহণ শেষে তিনি বাসায় ফিরেছেন।

এ সময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মো. নুরুল কবির, মিরসরাই পৌরসভা জামায়াতের আমীর মাস্টার শিহাব উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, শ্রমিক কল্যাণ শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মো. জাফর উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

তাঁরা এমপি’র দ্রুত সুস্থতা কামনা করেন এবং উপজেলা জামায়াতের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে মিরসরাই উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

নেতৃবৃন্দ বলেন, উপজেলার সামগ্রিক উন্নয়নে তাঁরা অংশীদার হয়ে গঠনমূলক সহযোগিতা করতে প্রস্তুত আছেন। এমপি মো. নুরুল আমিন সকলকে সঙ্গে নিয়ে সহঅবস্থানের ভিত্তিতে মিরসরাইয়ের শান্তি-শৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।