back to top

মধ্যপ্রাচ্যে যুদ্ধ : চট্টগ্রামে ৬ ফ্লাইট বাতিল

ইরানের সঙ্গে আমেরিকা-ইসরায়েলের সংঘাত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ মার্চ, ২০২৬ ০৭:২৮
[photo_card_and_fontsize]

ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের সংঘাতের কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগমনী বিভিন্ন এয়ারলাইন্সের তিনটি করে মোট ছয়টি ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যের সংখ্যাগরিষ্ঠ এয়ারফিল্ড ও ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন (এফআইআর) বন্ধ ঘোষণা করায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে।

তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ইএ-১২২ (মাস্কাট-চট্টগ্রাম-ঢাকা) ওমানের মাস্কাট থেকে স্থানীয় সময় বিকাল ৫টায় চট্টগ্রামের উদ্দেশে সফলভাবে উড্ডয়ন করেছে। এসব তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

তিনি জানান, চট্টগ্রাম থেকে বাতিল হওয়া তিন ফ্লাইটের মধ্যে রয়েছে- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৭ (ঢাকা-চট্টগ্রাম-দুবাই), চট্টগ্রাম থেকে সম্ভাব্য ডিপার্চার সময় ছিল স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-১৫১ (ঢাকা-চট্টগ্রাম-শারজাহ), চট্টগ্রাম থেকে সম্ভাব্য ডিপার্চার সময় ছিল সন্ধ্যা ৭টা ৩০ মিনিট। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-৩৩৩ (ঢাকা-চট্টগ্রাম-দোহা), চট্টগ্রাম থেকে সম্ভাব্য ডিপার্চার সময় ছিল সন্ধ্যা ৫টা ২৫ মিনিট।

 বাতিল হওয়া আগমনী ফ্লাইটের মধ্যে রয়েছে- এয়ার আরাবিয়ার ফ্লাইট জি৯-৫২০ (শারজাহ- চট্টগ্রাম), শারজাহ থেকে ডিপার্চারের সম্ভাব্য সময় ছিল স্থানীয় সময় বিকেল ৩টা ২০ মিনিট। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-৩৪৪ (দুবাই-চট্টগ্রাম), দুবাই থেকে ডিপার্চারের সম্ভাব্য সময় ছিল স্থানীয় সময় বিকাল ৩টা ১০ মিনিট। সালাম এয়ারের ফ্লাইট ওভি-৪০৩ (মাস্কাট-চট্টগ্রাম), মাস্কাট থেকে ডিপার্চারের সম্ভাব্য সময় ছিল স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৪০ মিনিট।